1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা

জকিগঞ্জে সহকারী শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষককে সংবর্ধনা প্রদান

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অবদান রাখা পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বদলি জনিত কারণে বিদায়ী সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বারহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছালিকুর রহমানের সভাপতিত্বে ও কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল আহমদ পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী কিবরিয়া আহমদ এবং গীতা পাঠ করেন শিক্ষক বিজিত পাল। স্বাগত বক্তব্য রাখেন নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মাসুম মিয়া।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিদায়ী সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের আহমদ, মধ্য খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নেজাম উদ্দিন, পরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজমুল ইসলাম লস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুস শহীদ তাপাদার, বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রওশন আরা বেগম, মকদ্দস মাজেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রী বিভাষ কুমার রায়, চক কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষানুরাগী ইশতিয়াক আজিম চৌধুরী জনি ও শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন প্রিন্সিপাল সাইফুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, বারাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক রোকেয়া খাতুন, পরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক খাদিজা বেগম, শিক্ষানুরাগী শেখ আব্দুল লতিফ মাসুম, জয়বুল আহমদ চৌধুরী, শাহ জাহান চৌধুরী, বারহাল ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষকের দায়িত্ব কখনো শেষ হয় না। তাঁরা জাতির বিবেক, সমাজ গঠনের ভিত্তি। এই সম্মাননা তাঁদের কর্ম ও ত্যাগের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট