1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জে ৫৭ বোতল অফিসার চয়েস মদ সহ এক মহিলা আটক!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

জকিগঞ্জ থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে আনুমানিক ৭৫ হাজার টাকার ৫৭ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ এক মহিলাকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ২টার দিকে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর আটগ্রাম এলাকার চারিগ্রামের জনৈক রিনা বেগম (৪৮)-এর ঘরের খাটের নীচ থেকে তা উদ্ধার করা হয়।
এ সময় গৃহ মালিক রিনা বেগমকে জকিগঞ্জ থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন-এর নির্দেশে একদল পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন জকিগঞ্জ থানার এস.আই. শামসুল হক সুমন।
বিষয়টির সত‍্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স‍্যার সার্বিক দিকনির্দেশনায় ও জকিগঞ্জ সার্কেলের মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন স‍্যারের সার্বিক তত্ত্বাবধানে জকিগঞ্জ থানা পুলিশ জকিগঞ্জ থেকে মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। পুলিশ জকিগঞ্জবাসীর সহযোগিতা পেলে মাদক নির্মূল করেই ছাড়বে ইনশাআল্লাহ।
আমি আশাবাদী, মাদক সহ যাবতীয় অপরাধ নির্মূলে এ অঞ্চলের মানুষ জকিগঞ্জ থানা পুলিশকে সহযোগিতা করলে একদিন মাদক সহ যাবতীয় অপরাধ নির্মূল হয়ে যাবে। মাদকমুক্ত জকিগঞ্জ গড়তে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট