1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট জেলা শাখার অন্তর্গত জকিগঞ্জ উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে জকিগঞ্জ ডাক বাংলা প্রাঙ্গণে উপজেলা কৃষকদলের আহবায়ক ও জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আহমদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমিন চৌধুরী পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুস শহীদ চুনু, আছাদ উদ্দিন, আলাব আহমদ, কাজী আব্দুল আহাদ, সজল আহমদ চৌধুরী, সুরুক আহমদ, জুবের আহমদ মেম্বার, শিহাব আহমদ চৌধুরী, হেলাল আহমদ মেম্বার, আফতাব আহমদ, ফজলে আশরাফ মান্না, আহমদ আল জুবেল
জসিম উদ্দিন, আব্দুর রব রবু, সম্মানিত সদস্য রায়হান আহমদ, আলেখ আহমদ মেম্বার, কয়ছর আহমদ চৌধুরী, জিল্লুর রহমান চৌধুরী, খলিলুর রহমান খলু, বুরহান উদ্দিন, মিফতাহুল হক, মোস্তফা আহমদ, গিয়াস উদ্দিন, শফিকুল ইসলাম হীরা মেম্বার ও বাবুল আহমদ প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান হাসান আহমদ বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে প্রকৃত কৃষকরা সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত থেকেছেন। প্রকৃত কৃষকদের সরকারি অনুদান না দিয়ে যারা কৃষক নন তাদেরকে দেয়া হতো সরকারী সহযোগিতা। এতে ওই সকল ব্যক্তিরা নিজেরা সার বা অন্যান্য অনুদান নিয়ে বিক্রি করে টাকা নিতে দেখা গেছে। এখন থেকে আমরা তা হতে আর দেবনা। আমরা এ বিষয়ে শীঘ্রই উপজেলা কৃষি অফিসে কথা বলে প্রকৃত কৃষকদের কৃষি প্রণোদনা পাওয়ার ব্যবস্থা করবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট