1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন

জকিগঞ্জ থানার নতুন ওসি মোশাররফ হোসেন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

সিলেট জেলা পুলিশের আওতাধীন জকিগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মোশাররফ হোসেনকে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা ও এয়ারপোর্ট থানায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি গত বছরের এপ্রিল মাস থেকে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের ‘প্রবাসী কল্যাণ সেল’-এর দায়িত্ব পালন করে আসছিলেন। জকিগঞ্জ সংবাদকে তাঁর পদায়নের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

জানা যায়, ওসি মোশাররফ হোসেন ঢাকার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার অন্তর্গত বরাব গ্রামের বাসিন্দা। তাঁর শিক্ষাগত যোগ্যতা এম এ এল এল বি,। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

এ বিষয়ে ওসি মোশাররফ হোসেন জকিগঞ্জ সংবাদকে জানান, আমাকে জকিগঞ্জ থানায় পদায়ন করা হয়েছে। শীগ্রই আমি জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করবো।

উল্লেখ্য যে, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেমকে মাত্র ১১ মাসের মাথায় গত ১৩ ফেব্রুয়ারি এক পত্রের মাধ্যমে জনস্বার্থে ইন্ডাস্টিয়াল পুলিশ ঢাকায় বদলীর আদেশ দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট