1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জ পৌরসভায় ডিজিটাল সেবা চালু ঘরে বসেই মিলবে সনদ ও প্রত্যয়ন

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জ পৌরসভায় নাগরিক সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল কার্যক্রমের অংশ হিসেবে অনলাইনে সনদ ও প্রত্যয়ন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) পৌর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী আব্দুল খালিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই কার্যক্রমের আওতায় জনগণের অনেক সুবিধা হবে, সেবাগ্রহীতারা খুব সহজেই সেবা পাবেন। তিনি এ উদ্যোগের প্রশংসা করে পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর রিপন আহমদ ও শামীম আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, বর্তমান সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, পৌর এলাকার প্রবীণ মুরুব্বি আব্দুল করিম মাস্টার, যুব জামায়াত নেতা মোঃ মিজানুর রহমান, রাসেল আহমদ, শ্রমিক ফেডারেশন নেতা নুরুল হুদা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজেদ আহমদ, ঠিকাদার সাব্বির আহমদ, পৌর ছাত্রদলের অন্যতম নেতা পারভেস আহমদ ও রাশেদ আহমদ প্রমুখ।
জকিগঞ্জ পৌরসভায় সেবা নিতে এখন থেকে অনলাইনে আবেদন করা যাবে। সেবাপ্রার্থীরা www.prottoyon.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রোফাইল সম্পন্ন করে নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন প্রত্যয়নপত্রের জন্য আবেদন করতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট