1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

বিএনপির সমর্থন পেয়ে নিজ এলাকায় ফিরে নির্বাচন পরিচালনা কমিটির সাথে বৈঠক করলেন জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি সমর্থিত ও জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক নির্বাচন পরিচালনা কমিটিকে নিয়ে বৈঠক করেছেন। বিএনপি সমর্থন প্রদানের একদিন পর বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় কানাইঘাট শহরে অবস্থিত দারুল উলুম, কানাইঘাট মিলনায়তনে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নির্বাচন পরিচালনা কমিটি এবং ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীলদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামা বাংলাদেশের সভাপতি মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরীর সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান পরিচালনায় এতে বক্তব্য রাখেন জমিয়তে উলামার উপদেষ্টা প্রখ্যাত আলেম মাওলানা শফিকুল হক সুরইঘাটি, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা ক্বারী আব্দুল হাফিজ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী, জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মুফতি মাসউদ আহমদ, জমিয়ত নেতা ও সাবেক কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসাইন, সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, জমিয়ত নেতা মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা ক্বারী হারুন রশিদ, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা আসাদ আহমদ, মাওলানা হারুন রশীদ, মাওলানা আজির উদ্দিন, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা হেলাল আহমদ, হুমায়ুন কবির লস্কর কয়েছ, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা রুহুল আমীন, মাওলানা শামসুদ্দিন জাকারিয়া, মাওলানা জুনায়েদ শামসী ও মাওলানা হারিছ উদ্দিনসহ উভয় উপজেলার জমিয়ত ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন- বিএনপির প্রতি আমাদের আস্থা রয়েছে। জমিয়ত বিএনপিকে তিন টার্ম পর্যবেক্ষণ করেছে। তাই জমিয়ত বিএনপির নিকট দেশ নিরাপদ মনে করে তাদের সাথে সমঝোতা করেছে। আমাকে সিলেট-৫ আসনে বিএনপি প্রার্থী হিসাবে চুড়ান্ত ঘোষণা দেয়ার পর অনেক বিএনপি নেতাকর্মী আমাকে ফোন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাই আমাদের এখন থেকে মাঠে ময়দানে কাজ করতে হবে। উভয় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে শক্তিশালী কমিটি করে ঘরে ঘরে খেজুর গাছের দাওয়াত পৌছে দিতে হবে। ইনশাআল্লাহ, সবাই মিলে কাজ করলে এ আসনে খেজুর গাছের বিজয় হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট