1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

রাত পোহালেই বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিল: সকল প্রস্তুতি সম্পন্ন

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ্ (রহ.)-এর অন্যতম খলিফা, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত উস্তাযুল উলামা শাহ সুফি প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (র.)-এর ৬ষষ্ঠ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল প্রতি বছরের ন্যায় রাত পোহালেই বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার সংলগ্ন বালাউট ছাহেব বাড়ীর পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় আল্লামা বালাউটি ছাহেব (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে মাহফিলের কার্যক্রম। এরপর খতমে কুরআন ও দোয়ার মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। অন্যান্য কর্মসূচি হলো খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, জিকির মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। মাহফিলে নিজস্ব সেচ্ছাসেবক টিম ছাড়াও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা থাকবে।
ঈসালে সাওয়াব বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা ডা. ছাফিউর রহমান ছাহেবজাদায়ে বালাউটি জানান, প্রতি বছরের ন্যায় মাহফিলে তাশরীফ আনবেন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ্ ফুলতলী সহ ফুলতলী ছাহেব কিবলাহ’র ছাহেব জাদাগন, ভারতের উজানডিহী দরবারের সাইয়্যিদ সাহেবান, কলকাতার সৈয়দ ছাহেব, ছারছীনা, সোনাকান্দা, ফান্দাউক দরবার ও মৌকারা সহ দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ ও চিন্তাবিদগণ মাহফিলে উপস্থিত হবেন। মাহফিলকে সফল করতে ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটি সর্বস্তরের মুসলিম জনতার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে মাহফিল উপলক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বালাউটি ছাহেবের হাজার হাজার ভক্তদের বরণ করতে প্রস্তুত হয়েছে বালাউট ছাহেব বাড়ী সংলগ্ন বিশাল মাঠ। তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল, স্টেইজ। মেহমানদের জন্য ব্যবস্থা করা হয়েছে ওজু ও ইস্তেঞ্জার পৃথক জায়গা। খাবারের জন্য করা হয়েছে শিরনীর ব্যবস্থা। সার্বক্ষণিক বিদ্যুৎ ও জেনারেটার ব্যবস্থা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট