1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

শিশুদের মসজিদমুখী করতে পুরস্কারের ব্যবস্থা মসজিদ কমিটির

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর উত্তর মহল্লা জামে মসজিদে শিশু-কিশোরদের নামাজমুখী করতে চালু করা হয়েছে এক অনন্য উদ্যোগ। মসজিদ কমিটির উদ্যোগে নামাজে উপস্থিত শিশুদের দৈনিক হাজিরার ভিত্তিতে মাস শেষে পুরস্কার দেওয়া হচ্ছে। এতে শিশুদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ ও প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব ইউসুফ আলী রহমতনগরী বলেন, বর্তমান সময়ে শিশুদের মধ্যে নামাজের আগ্রহ অনেকটা কমে গেছে। তাই আনন্দ ও উৎসাহের মাধ্যমে তাদের মসজিদমুখী করতে এই পুরস্কার প্রথা চালু করা হয়েছে। যারা নিয়মিত নামাজে অংশ নেয়, মাস শেষে তাদেরকে উৎসাহমূলক পুরস্কার দেওয়া হয়। এতে শিশুরা এখন প্রতিদিন মসজিদে নামাজ পড়তে আগ্রহী হচ্ছে।
মহল্লার প্রবীণ ব্যক্তি ও কবি আবুল কালাম আজাদ বলেন, এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ছোটবেলা থেকেই যদি শিশুদের মধ্যে ধর্মীয় চেতনা ও নামাজের অভ্যাস তৈরি হয়, তাহলে তারা ভবিষ্যতে নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। সমাজের অন্যান্য মসজিদেও এমন উদ্যোগ গ্রহণ করা উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে বর্তমানে কামালপুর উত্তর মহল্লা জামে মসজিদে শিশুদের উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে। অভিভাবকরাও সন্তুষ্ট যে তাদের সন্তানরা আগ্রহ নিয়ে নিয়মিত নামাজে অংশ নিচ্ছে। ধর্মপ্রাণ মানুষের প্রত্যাশা, এই সুন্দর উদ্যোগটি শুধু কামালপুর নয়, পুরো কাজলসার ইউনিয়ন ও জকিগঞ্জ উপজেলার অন্যান্য মসজিদেও ছড়িয়ে পড়বে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট