1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বিপিএলের সিলেট টাইটানসের উপদেষ্টা ও ফাহিম আল ট্রাষ্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি জানান, শুক্রবার (২৩ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার পর মোবাইলে অপরিচিত একটি নম্বার থেকে ফোন দিয়ে তাকে অকথ্য গালাগালির পর হত্যার হুমকি দেওয়া হয়েছে। অপরিচিত ওই নাম্বার থেকে ফোন দেওয়া ব্যক্তি নিজের কোন পরিচয় দেননি। বিষয়টি তিনি তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও অনুরোধ জানিয়েছেন বলে তিনি জানান।
ফাহিমের ঘনিষ্টজনেরা জানান, ফাহিম আল্ চৌধুরী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং জিয়া পরিবারের ঘনিষ্ট হিসেবেই তাকে সবাই চিনেন। তবে তিনি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত নেই। জুলাই গণঅভ্যুত্থানে তার সক্রিয়তার কারনে ফ্যাসিবাদের দোসররা তার উপর ক্ষুব্ধ। এর বাইরে তিনি বিপিএল’র সিলেট টাইটান্সের উপদেষ্টা। গত বুধবার রাজশাহী ওয়ারিয়র্সের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে ১২ রানে হেরে যায় সিলেট টাইটানস। এরপর ফেসবুক লাইভে আসেন ফাহিম আল চৌধুরী।
যেখানে তিনি অভিযোগ করেছেন, সিলেট টাইটানসের একজন ক্রিকেটার বেঈমানি করার কারণে ফাইনালে যেতে পারেনি সিলেট টাইটানস। তবে ওই ক্রিকেটারের নাম উল্লেখ করেননি তিনি।
জুলাই আন্দোলন এবং বিপিএল নিয়ে তার অবস্থান নিয়ে কোন মহল ক্ষুব্ধতা থেকে তাকে হত্যার হুমকি দিতে পারেন বলে সন্দেহ তার স্বজনদের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট