1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

সিলেট-৫ আসন: ভোটের মাঠে বৈধ ৫ প্রার্থী, বাছাইয়ে বাদ ১ জন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুড়ান্ত বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চূড়ান্ত বাছাইয়ে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১ জনের মনোনয়ন বাতিল এবং ৫ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে। সিলেট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম রোববার (৪ জানুয়ারী) বিকেলে কাগজপত্র যাছাই-বাছাই শেষে এ তথ্য জানান।
জানা যায়, সিলেট-৫ আসনে বৈধ প্রার্থীরা হলেন- খেলাফত মজলিস মনোনীত ও ১২ দলীয় জোটের সমর্থন প্রত্যাশী দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত ও বিএনপি সমর্থিত খেজুরগাছ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি (বহিস্কৃত) স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুর রশিদ চাকসু মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১২ দলীয় জোটের সমর্থন প্রত্যাশী দাড়ি পাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাফিজ মো. আনওয়ার হোসেন খান ও বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত লন্ঠন প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ বিলাল উদ্দিন। এ আসনে শুধুমাত্র জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ-এর মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণে বাতিল হওয়ার খবর পাওয়া গেছে।
তথ্য মতে, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ৮টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল। তন্মধ্যে ৬টি মনোনয়ন জমা পড়ে রিটানিং কর্মকর্তাগণের দপ্তরে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট