1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

সুরমা-কুশিয়ারার পানি বিপদসীমার ওপরে জকিগঞ্জে ঝুঁকিতে সুরমা-কুশিয়ারা’র বেড়িবাঁধ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের জকিগঞ্জে ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে সুরমা-কুশিয়ারা নদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে টেকসই বেড়িবাঁধ না থাকায় যে কোন সময় সুরমা-কুশিয়ারার প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকার ঝুঁকিতে রয়েছেন জকিগঞ্জবাসী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে এমন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে জকিগঞ্জে সুরমা-কুশিয়ারা নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরেজমিন জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ, পিল্লাকান্দি, সুলতানপুর ইউনিয়নের ইছাপুর, জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই, বাখরশাল, শষ্যকুঁড়ি, পৌরসভার কাস্টমঘাট, খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল ও বীরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি, মাঝরগ্রাম ঘুরে দেখা গেছে, গত তিন দিনে সুরমা-কুশিয়ারা নদীর পানি বেড়ে নদীর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ করে তুলেছে। কিছু কিছু জায়গায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উঁচু থাকায় মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছেন। তবে, চলতি বছরের বিগত বন্যায় কুশিয়ারা নদীর ভেঙে যাওয়া পাঁচটি ডাইক (বন্যা নিয়ন্ত্রণ বাঁধ) এখনো শতভাগ কাজ না হওয়ায় যে কোন সময় ভেঙে যেতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।
জকিগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীর উৎসমুখ আমলশীদ পয়েন্টে গিয়ে দেখা যায়, ভারত থেকে নেমে আসা বরাক নদীর পানি তীব্র গতিতে নামছে। বরাকের প্রায় ৭০ ভাগ পানি কুশিয়ারায় ও প্রায় ৩০ ভাগ সুরমায় প্রবাহিত হয়।
স্থানীয় এলাকাবাসী সুরমা ও কুশিয়ারায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অসময়ে বন্যার আশঙ্কা করছেন। এবার বন্যা হলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবেন এলাকার কৃষকরা। আমন চারা পানিতে তলিয়ে গেলে আগামীতে এই অঞ্চলে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে অনেকে মনে করেন।
জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আহমদ জানান, আমার ইউনিয়ন সবচেয়ে বেশী নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও বেড়িবাঁধ ভাঙেনি। কিছু কিছু জায়গায় পুরাতন ডাইকের উপর দিয়ে পানি আসতে শুরু করলেও লোকজন বস্তা দিয়ে পানি আটকে রেখেছেন। বৃষ্টিপাত বন্ধ না হলে ডাইক ভেঙে লোকালয়ে পানি ঢুকে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি।
জকিগঞ্জে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান ভূইয়া জানান, মঙ্গলবার আমলশীদ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বুধবার দুপুর থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। বর্তমানে আমলশীদ পয়েন্টে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রনজন দাস জানান, ‘কুশিয়ারার পানি বৃদ্ধির ফলে ইছাপুর এলাকার অবস্থা কিছুটা খারাপ। তবে আশা করছি আজকের মধ্যেই বন্যা পরিস্থিতির উন্নতি হবে। বুধবার দুপুর থেকে জকিগঞ্জে রোদ দেখা দেওয়ায় বড় ধরনের কোন বন্যা হবেনা বলে আশা করা যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট