1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত

আজকাল সমাজ কল্যাণ সংস্থা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

জকিগঞ্জে আজকাল সমাজ কল্যাণ সংস্থার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংস্থার নিজস্ব কার্যালয়ের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে ও সহ সভাপতি শরিফ আহমদ-এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাখরপুর উত্তর জামে মসজিদের ইমাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অফিস শুভ উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্টাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা কয়েছ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালিক খলকু, সংস্থার উপদেষ্টা মোস্তাক আহমদ, সংস্থার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোস্তাক আহমদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মন্ডলী, সিনিয়র সহ সভাপতি হোসেন আহমদ রানা, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সালেক, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, অর্থ সম্পাদক জামিল আহমদ ও নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ।
পরিচিতি পর্বে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংস্থার উদ্দেশ্য, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা বলেন, “আজকাল সমাজ কল্যাণ সংস্থা সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি, যুবক, তরুণ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান এর প্রবাস যাত্রা উপলক্ষে তাকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়।
শেষে সাখরপুর দক্ষিণ জামে মসজিদের ইমাম সাহেবের মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে ও উপস্থিত সকলে আপ্যায়ন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট