1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জকিগঞ্জে পুলিশের সাঁড়াশী অভিযানে ওয়ারেন্টভূক্ত ৯জন আসামী আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন-এর মাতারগ্রাম, খলাদাফনিয়া, শাহজালালপুর, খাসেরা ও মানিকপুর গ্রামে জকিগঞ্জ থানা পুলিশ বিশেষ সাঁড়াশী অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৯জন আসামী আটক করেছে।
সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর নির্দেশে ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন-এর প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন টিমে অভিযানে অংশ নেন জকিগঞ্জ থানার এসআই শফিউল ইসলাম, এসআই রিপন চন্দ্র দাস, এসআই মোহন রায়, এসআই জহিরুল ইসলাম, এসআই নুরজামাল, এএসআই হরিধন দেবনাথ, এএসআই রেজওয়ান আলী মোল্লা ও এএসআই রাজু আহমেদসহ একদল পুলিশ।
আটকৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন-এর খলাদাফনিয়া গ্রামের আব্দুল জব্বার-এর ছেলে আব্দুল মোমিন, সোনন মিয়ার ছেলে ইসলাম উদ্দিন, মাতারগ্রামের মৃত রশীদ আহমদ-এর ছেলে আব্দুর রহীম, আব্দুর রহমান-এর ছেলে শামীম আহমদ, কুটি মিয়ার ছেলে হোসেন আহমদ, শাহজালালপুর গ্রামের মোস্তাকিম আলীর ছেলে মইয়ব আলী, আব্দুল মালিক-এর ছেলে সানাই আহমদ, মাহমুদ আলীর ছেলে নাজির উদ্দিন ও ১নং বারহাল ইউনিয়ন-এর মহিদপুর গ্রামের আব্দুল কুদ্দুস-এর ছেলে মোঃ শাহেদ আহমদ।
আটককৃত ও ওয়ারেন্টভূক্ত আসামীদেরকে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, যে কোনো
থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা ও নিয়ন্ত্রণে অপরাধীদের গ্রেপ্তারের বিকল্প নেই। তাই অপরাধী গ্রেপ্তারে আমাদের টিম জকিগঞ্জের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট