1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের কাজলসার ও সুলতানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ১৫ই জুন!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ ও ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ-এর নির্বাচন আগামী ১৫ই জুন অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার (২৮শে এপ্রিল) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন প্রশাসন) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত একপত্রে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
এতে উল্লেখ করা হয়, গত ৫ই জানুয়ারি পঞ্চম ধাঁপে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে ভোট গ্রহণের দিন স্থগিত করা হয়। তাই এ ইউনিয়নের সকল পদে আগামী ১৫ই জুনের মধ্যে পূনরায় ভোটগ্রহণের ব্যবস্থা করতে হবে।
অপরদিকে গত ৫ই জানুয়ারি পঞ্চম ধাঁপে জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১টি কেন্দ্র ব্যতিত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রিট পিটিশন নং-১০২৩/২০২২ এ মাননীয় হাইকোর্টের গত ৩১/০১/২২ তারিখের আদেশের প্রেক্ষিতে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার আইনগত বাধ্যবাধকতা থাকায় আগামী ১৫ই জুনের মধ্যে এ ইউনিয়নেও নির্বাচন করতে হবে। তবে এ ইউনিয়নে ইতিপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের নতুন করে দাখিলের প্রয়োজন হবেনা।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার (অ.দা.) তপন চন্দ্র সিংহ বলেন, জকিগঞ্জের কাজলসার ও সুলতানপুর ইউনিয়ন নির্বাচন আগামী ১৫ই জুন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা ইতিমধ্যে চিঠি পেয়েছি। আশা করছি, আগামী বৃহস্পতিবারের ভিতরেও এ দু’টি ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত বিস্তারিত জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট