1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান

জকিগঞ্জের আটগ্রামে ৩নং কাজলসার ইউনিয়ন-এর নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বার সংবর্ধিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলাসার ইউনিয়ন পরিষদ-এর নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া সহ স্থানীয় ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুস ছালাম ও সাবেক মেম্বার সালেহ আহমদ কবিরকে সংবর্ধনা প্রদান করেছে আটগ্রাম উত্তর বালিঙ্গা সমাজ কল্যাণ যুব সংগঠন।
শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৩ ঘটিকায় আটগ্রাম উত্তর বালিঙ্গা গ্রামের আখল আলী সাহেবের বাড়িতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আটগ্রাম উত্তর বালিঙ্গা সমাজ কল্যাণ যুব সংগঠনের সাংগঠনিক সম্পাদক দুবাই প্রবাসী মোঃ বদরুল ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হোসেন-এর সৌজন্যে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী ইলাছ আলী।
যুবনেতা মোঃ আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, আটগ্রাম বাসষ্টেশনের বিশিষ্ট ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মালিক আনিছ, জকিগঞ্জ খলিফা প্রবাসী সোনালী স্বপ্ন সমবায় সমিতির সহ সভাপতি আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ জাহেদ আহমদ রেজা, উত্তর বালিঙ্গা জামে মসজিদের ইমাম ও খতিব জনাব হাফিজ মোঃ হাবিবুর রহমান, এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল খালিক ও চিকিৎসক মোঃ জুবেল আহমদ প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া সহ সংবর্ধিত অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করেন আটগ্রাম উত্তর বালিঙ্গা সমাজ কল্যাণ যুব সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট