1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জে অপরাধ দমনে তৎপর পুলিশ: জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচ জুয়াড়ি গ্রেফতার

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

জকিগঞ্জে অপরাধ দমন, আসামী গ্রেফতার ও থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জকিগঞ্জ থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদক ব্যবসা ও মাদক পরিবহন সহ জুয়া খেলায় জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জকিগঞ্জ থানা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রোববার (১৬ এপ্রিল) রাতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন-এর দিক নির্দেশনায় জকিগঞ্জ থানাধীন ৯নং মানিকপুর ইউনিয়নের অর্ন্তগত কালিগঞ্জ বাজারের দক্ষিণ গলির ইসলাম উদ্দিনের পান দোকানের জুয়ার আসর থেকে জকিগঞ্জ থানার এসআই মোহাম্মদ জসীম উদ্দীন-এর নেতৃত্বে ৫ (পাঁচ) জুয়াড়িকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামীরা হলেন-
জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন-এর খলাদাফনিয়া (মাতারগ্রাম)-এর নিয়াজ আলীর ছেলে মোঃ ইসলাম উদ্দিন (৩২), জিয়াপুর গ্রামের মৃত আব্দুস শাকুরের ছেলে নজমুল হোসেন (২৩), মাতারগ্রামের মুজিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২৩), দরগাবাহারপুর গ্রামের আব্দুল আজিজ-এর ছেলে ইমন আহমদ (২১) ও মৃত আব্দুল মুহিত-এর ছেলে কয়ছর আহমদ (১৮)।
আটককৃতদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাম গাফলা খেলার গুটি ২৮টি, গাফলা খেলার গুটি রাখার কালো টিনের বক্স ০১টি ও নগদ ১০,৪৬০/- (দশ হাজার চারশত ষাট) টাকা এবং ৫টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। জকিগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ-১৬/০৪/২০২৩ খ্রিষ্টাব্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট