1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা

জকিগঞ্জের মাদারখাল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়ন-এর অন্তর্গত ভুইয়ার বাজারে অবস্থিত মাদারখাল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় তলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৮ মে) সকাল ৮টা ৩০ মিনিটের সময় মাদ্রাসার অস্থায়ী ক্যাম্পাসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম আলী’র সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে মাদ্রাসা ছাত্র হাফিজ মারজান আহমদ।
মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সদস্য সমাজসেবী ও রাজনীতিবীদ মোঃ আব্দুল কাইয়ুম-এর পরিচালনায় আলোচনা সভার সূচনালগ্নে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামীম মাওলানা কুতুব উদ্দিন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হেলাল আহমদ খাঁন।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ মুফতি মোঃ আবুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা হাফিজ আনোয়ার হোসেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মাওলানা লোকমান আহমদ, কোষাধ্যক্ষ এম.এ.ফাত্তাহ, সাবেক ইউপি সদস্য শাহীন আহমদ লিটন, মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য মাওলানা মুখলিসুর রহমান, কালেক্টর আব্দুল বাছিত, মাওলানা শহীদুল ইসলাম শাহীন, কবি মিছবাহ আজাদ, হাফিজ আব্দুস সুবহান, মাওলানা আব্দুল কাদির, মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক মাওলানা হাফিজ শুয়াইবুর রহমান, গ্রামের বিশিষ্ট মুরব্বী সিরাজুল ইসলাম, নেজাবত আলী, মুহুরীর আব্দুস ছালাম ও কামরান হোসেন সহ স্থানীয় এলাকাবাসী।
আলোচনা সভা শেষে প্রধান আলোচক মাওলানা হাফিজ মুফতি মোঃ আবুল হাসান মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার কাজ সমাপ্ত করেন।
পরে অতিথিবৃন্দ, মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষা-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদ্রাসার তিন তলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট