1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জের চাঞ্চল্যকর ‘লিচু’ হত্যার মূল ৩ আসামী নোয়াখালী থেকে গ্রেফতার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ডের অন্তর্গত মঙ্গলসার গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন লিচু হত্যার সাথে জড়িত মূল ৩ জন আসামীকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অত্যন্ত দুর্গম এলাকা নিঝুম দ্বীপ থেকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে আলোচিত এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও জকিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক লিটন চন্দ্র রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ডের অন্তর্গত মঙ্গলসার গ্রামের ছয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫), একই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ (২২) ও জুবেল আহমদ (২৫)।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মোঃ সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট