1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wpenginebot@wpengine.com : wpenginebot :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি জকিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি অর্জন করলেন জকিগঞ্জের নামিরা তাসনিম সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী

জাতিসংঘের ইয়ুথ ফোরামে যাচ্ছেন জকিগঞ্জের হাবিবুর রহমান মাসরুর

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আগামী ১৬-১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ইকোসক ইয়ুথ ফোরামে আমন্ত্রণ পেয়েছেন জকিগঞ্জের গঙ্গাজল খাদিমান নিবাসী, মাওলানা কারী সামছুল ইসলামের পুত্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী হাবিবুর রহমান মাসরুর।
তিনি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ইকোসক ইয়ুথ ফোরাম ২০২৪ এ বিশ্বের তরুণদের সাথে টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচনসহ নানাবিষয়ে আলোচনায় অংশ নিবেন। আগামী ১২ এপ্রিল বাংলাদেশ থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে তিনি রওয়ানা হবেন।
হাবিবুর রহমান মাসরুর গেলবছরও আমেরিকার হারিকেন আইল্যান্ডে লিডারশীপ প্রোগ্রামে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর এমন সাফল্যে এলাকাবাসী আনন্দিত।
হাবিবুর রহমান মাসরুর কওমী মাদরাসায় শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম ও দারুল উলূম দেওবন্দে পড়াশোনা করেছেন।
পাশাপাশি চাপঘাট রহিমপুর সুন্নী দাখিল মাদরাসা থেকে দাখিল এবং গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসা থেকে আলিম পরীক্ষা দিয়ে পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
তিনি জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট, লিডারশীপসহ নানাবিষয়ে লাজ করে থাকেন।
তিনি জকিগঞ্জসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট