1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন

জকিগঞ্জে ভাখরশাল ইসলামী পাঠাগারের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

জকিগঞ্জ সদর ইউনিয়নের অন্তর্গত ভাখরশাল ইসলামী পাঠাগারের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকাল ৯ ঘটিকার সময় স্থানীয় ভাখরশাল বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাঠাগারের সভাপতি কামরুদ্দীন ইয়াহিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি জিয়াউর রহমান এবং সহ সেক্রেটারি মিনহাজুল হক রিফাতের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান।
প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও স্থানীয় সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাসান আহমদ, মানিকপুর হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুশ শহিদ, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবীদ আশুক আহমদ প্রমূখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিপূল সংখ্যক তরুণ ও যুবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদেরকে পাঁচটি আকর্ষণীয় উন্নত মানের পুরস্কার সহ বিশ জন প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট