1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্তঃকলেজ বিতর্ক অনুষ্ঠিত জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্প জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ রেলপথে যুক্ত হবে জকিগঞ্জ-কানাইঘাট, শুরু হচ্ছে সম্ভাব্যতা সমীক্ষা সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার কি আত্মগোপনে? ভাইরাল ছবি ঘিরে আলোচনা! ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান

বর্ণাঢ্য আয়োজনে আরোহী সংগীত একাডেমি’র বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

আরোহী সংগীত একাডেমি, সিলেট-এর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এক বর্ণাঢ্য লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (২০ এপ্রিল) একাডেমির উদ্যোগে বর্ষবরণ-১৪৩৩ উপলক্ষে এক বর্ণাঢ্য লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের সভাপতি শাকিল আহমদ কয়েছ-এর সভাপতিত্বে ও সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী’র সঞ্চালনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে বাংলার লোকজ সংস্কৃতি, ধামাইল গান, নিত্য, ফ্যাশন শো, করাস গান, লোকগান ও বিয়ের গানসহ নানা বৈচিত্রময় আয়োজনে প্রাণোবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খানের নেতৃত্বে পুরো জাসাস টিমের সরব উপস্থিতিতে আরোও মনোমুগ্ধকর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

এতে প্রধান আলোচকের বক্তব্যে জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান বলেন, বাংলার লোকজো সাংস্কৃতির ধারাকে অব্যাহত রাখতে হবে। একটি মহল তার বিরোধিতা করছে। বাংলার লোকজ সংস্কৃতি বাঁচিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, আরোহী সংগীত একাডেমি’র উপদেষ্টা শফিকুল ইসলাম স্বপন, নেছারুল হক চৌধুরী বুস্তান, কবি এম কাইয়ুম খান ও মোঃ আলিম মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

একক সংগীত পরিবেশন করেন একাডেমি’র সভাপতি শাকিল আহমেদ কয়েছ, সংগীতশিল্পী, এ এম এজাজ, এস এম শাহজাহান, মোঃ শামীম আহমদ, জাসাস কন্ঠ যোদ্ধা রাজন খান, অনামিকা, শ্যামা রানী দাস, অনন্যা বিশ্বাস, শিশু শিল্পী রত্মিতা মজুমদার, আরোহী কয়েস মাইশাসহ বরেণ্য শিল্পীগন। অনুষ্ঠান শেষে সকল অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট