জকিগঞ্জে বিশিষ্ট লেখক ও শিক্ষক মোঃ ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ মে) বিকেলে জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত এ প্রকাশনা উৎসবে সাহিত্যপ্রেমী, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা আকরাম আলীর সভাপতিত্বে এবং লেখক কামরুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বইটির লেখক মোহাম্মদ ইউনূস আলী। তিনি তার বক্তব্যে বলেন সফল ব্যক্তিদের জীবনগল্প নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে ও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৫ আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান। তিনি বলেন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বইয়ের ভূমিকা অপরিসীম। সফল মানুষের জীবনীভিত্তিক এ ধরনের বই তরুণদের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও সাহিত্য সমালোচক কবি বাসিত ইবনে হাবিব, বিশিষ্ট চিকিৎসক ডা জালাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক চৌধুরী, কবি মামুন সুলতান, প্রবীণ শিক্ষক মোহাম্মদ মাহতাব উদ্দিন, লেখক আব্দুল বাসিত খান, শিক্ষক নেতা মোহাম্মদ কুতুবউদ্দিন, সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মখলিসুর রহমান, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ এর প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, কানাইঘাট লেখক ফোরামের সভাপতি কবি সারওয়ার ফারুকি, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, কবি সৈয়দ আসলাম হোসেন, প্রধান শিক্ষক জয়েদ আহমেদ, সুপার মাওলানা কুতুব উদ্দিন, শিক্ষক মাসউদ তরফদার, ছাত্রনেতা মানজুর আহমদ, খাইরুল ইসলাম, স্কাউট নেতা সিতাংশু বিশ্বাস ও লেখক মাহবুবুর রহীম,প্রমূখ।
বক্তারা বলেন সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ড শুধু একটি বই নয় বরং এটি তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠানে বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং লেখকের সাহিত্যচর্চার প্রশংসা করা হয়।
Leave a Reply