1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী

মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রক্ষায় জমিয়তুল মোদার্রেছীন বলিষ্ঠ ভূমিকা রাখছে –মাও. মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ইসলামি আদর্শ ও স্বকীয়তার ভিত্তিতে টিকিয়ে রাখতে জমিয়তুল মোদার্রেছীন যে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সদস্য সচিব মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান ফুলতলী।
তিনি বলেন, “বিগত সরকারের সময়ে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত ও ধ্বংসের ষড়যন্ত্র হয়েছিল। তবে হক্কানি আলেম ও জমিয়তুল মোদার্রেছীনের প্রাজ্ঞ নেতৃত্বের কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানেও সিলেবাসে সালাফিবাদসহ ঈমান বিধ্বংসী মতবাদ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যা শিক্ষকদের সতর্ক ও সোচ্চার না হলে রোধ করা কঠিন হয়ে পড়বে।”
তিনি মঙ্গলবার (২৯ জুলাই) জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, “মাদ্রাসা শিক্ষকদের প্রাচীন ও বৃহৎ সংগঠন হিসেবে জমিয়তুল মোদার্রেছিন সবসময় শিক্ষকদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। ইবতেদায়ী মাদ্রাসাসমূহকে এমপিওভুক্ত করা এবং এসব শিক্ষার্থীকে প্রাথমিক বিদ্যালয়ের মতো সুবিধা দেওয়া এখন সময়ের দাবি। একইসঙ্গে ঢাকায় মানবাধিকার কমিশনের অফিস অনুমোদনের মাধ্যমে ইন্টারিম সরকার যে জাতিকে বিভক্তির পথে ঠেলে দিচ্ছে—তা মেনে নেওয়া যায় না।”
বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ শামীমের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন চাপঘাট রহিমপুর ছুন্নীয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা কুতুব উদ্দিন।
ডা. তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহিবুর রহমানের স্বাগত বক্তব্যে সূচিত এ মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাসুর রহমান, সোনাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সবুর, সুপার মাওলানা আব্দুল গফুর, মাওলানা আব্দুল কুদ্দুছ চৌধুরী, মাওলানা কবির আহমদ, আবুল ফজল মুন্না, মাওলানা মাছুম খান, মাওলানা আলী আহমদ, মাওলানা জামাল আহমদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ছাদিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, মাওলানা আব্দুল বাছিত হাতিডহরী, মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আব্দুল মুমিত, মাওলানা মুহি উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, প্রভাষক হেলাল আহমদ, সেলিম রেজা, শাহীদুর রহমান, মুখলেসুর রহমান সুলতান, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা আব্দুন নূর, মাওলানা আহমদ আল মাসরুর, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী প্রমূখ।
সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষার সংকট নিরসনে ঐক্যবদ্ধ আন্দোলন ও শিক্ষকদের অধিকার আদায়ের বিষয়ে প্রাসঙ্গিক আলোচনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট