1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জের আটগ্রাম খেয়াঘাট ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট দুই উপজেলার মধ্যবর্তী সুরমা নদীর আটগ্রাম খেয়াঘাটের ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকালে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সুরমা বাজারে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সাথে অসদাচরণ ও যুবসমাজের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আটগ্রাম খেয়াঘাট ইজারাদারের হয়রানির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। এনিয়ে কথা বলায় ইজারাদার এলাকার যুবসমাজের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছেন। জকিগঞ্জ থানা থেকে ভুল প্রতিবেদন দেয়াসহ এসব অন্যায় কর্মকাণ্ড বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মানববন্ধন থেকে বেশ কয়েকটি দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সমস্যার সমাধান। শতবর্ষের প্রথা অনুযায়ী কৃষকদের ভাড়া ধানের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্য ভাড়ামুক্ত যাতায়াত। বর্তমান ইজারা বাতিল করে পুনরায় খেয়াঘাটের ইজারা প্রদান। খেয়াঘাটের নাম পরিবর্তন করে কাড়াবাল্লা খেয়াঘাট রাখা। যাত্রী ভাড়া দৈনিক ৪ টাকা, মাসিক ৬০ টাকা ও বাৎসরিক ৭০০ টাকা নির্ধারণ করা।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কাড়াবাল্লা সুরমা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ও উপজেলা বিএনপি সহ প্রচার সম্পাদক এমাদুল হক জুয়েল চৌধুরী, ইউপি সদস্য নুরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা জহুরুল হক চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার সমন্বয়ক মীম সালমান, জমিয়ত নেতা হাফিজ কামিল হোসাইন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য মো. সাহিদুল হক চৌধুরী (রাহেল), হাসান আহমদ খান, কয়েস আহমদ, আফতাব উদ্দিন, হারিস উদ্দিন, আব্দুর রাজ্জাক ও রফিক উদ্দিন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট