1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

সৌদি আরবে দূর্ঘটনায় গুরুতর আহত জকিগঞ্জের সাহিদ দেশে ফিরতে চায়

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ভাগ্য ফেরাতে মাত্র ১১ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান জকিগঞ্জের সহিদ আহমদ (২৫)। মঙ্গলবার (১৯ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় কাজ করতে গিয়ে তিন তলা থেকে কনস্ট্রাকশনের মিক্সার মেশিন সহ নিচে পড়ে যান। এতে তার মেরুদণ্ডসহ ডান হাত ভেঙ্গে গেলে তাকে আহত অবস্থায় জেদ্দার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন।
আহত সহিদ আহমদ জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের লেঞ্জির গ্রামের আব্দুল লতিফ উরফে লতিফ আলী ডাক্তারের দ্বিতীয় ছেলে।
জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন সহিদ আহমদকে দেশে ফিরাতে অনেক টাকার প্রয়োজন। প্রবাসে যাওয়ার এক বছরের ভিতরে এ ধরণের একটি মর্মান্তিক দূর্ঘটনায় পুরো পরিবারকে তছনছ করে দিয়েছে। এই মুহূর্তে সহিদকে দেশে ফেরানো পরিবারের একার পক্ষে অনেক কঠিন। তাই পরিবারের পক্ষ থেকে সর্ব মহলের নিকট সহযোগিতা কামনা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট