1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি

নিঃশব্দেই চলে গেলেন সমাজসেবী ও শিক্ষানুরাগী ড. ছদিওল এম.এস.ইকবাল: জানাজা ও দাফন সম্পন্ন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

অনেকটা নিঃশব্দেই চলে গেলেন সমাজসেবী ও শিক্ষানুরাগী ডক্টর ছদিওল এম এস ইকবাল। রোববার (২৪ আগস্ট) ভোর ৪টা ৩০ মিনিটের সময় জ্বর আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত বুরহানপুর গ্রামের বাসিন্দা ড. ছদিওল এম.এস.ইকবাল ১৯৬৩ সালের ২৯ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি বুরহানপুর গ্রামের সাবেক শিক্ষক মরহুম আব্দুর রকিব ও ফাতেমা খয়রুন নেছার ছেলে।
ড. ছদিওল এম.এস.ইকবাল কর্মজীবনে শিক্ষকতা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। বারহাল ছাত্র পরিষদের উপদেষ্টা ও বারহাল ডিগ্রী কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্যসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী রেখে যান।
রোববার (২৪ আগস্ট) বাদ আসর জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর পূর্ব জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন তাঁর ভাগনা হাফিজ সালমান আহমদ। পরে বুরহানপুর পূর্ব জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সমাজসেবী ও শিক্ষানুরাগী ড. ছদিওল এম.এস.ইকবাল-এর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর হঠাৎ মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট