1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সিলেটের জকিগঞ্জে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে ১০ ঘটিকার সময় জকিগঞ্জ পৌর এলাকার ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোঃ আব্দুল আহাদ-এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম ও জকিগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকা প্রধান মোঃ কুদরত উল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মোঃ মাহবুবুর রহমান বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজ জনিত সংক্রামক রোগ। যা সঠিক টিকা গ্রহণের মাধ্যমে প্রতিরোধ যোগ্য, ইহা একটি পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত টিকা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ টাইফয়েড ঝুঁকিপূর্ণ। সে কারণে সময়মতো এই টিকা নেয়া সবার জন্য অবশ্যই জরুরী।
জানা যায়, এই ক্যাম্পেইনে জকিগঞ্জ উপজেলার প্রায় ৮৫ হাজার শিশুকে এই টিকা দেয়া হবে। উদ্বোধনী দিনে ২৩ হাজার ৫০ জন শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকা প্রদান করা হয়েছে।
মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইনের প্রথম ১০ কর্ম দিবসে সকল স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে এবং পরবর্তী ৮ কর্ম দিবসে ওয়ার্ডের নির্ধারিত টিকা কেন্দ্রে পাঁচ বছরের নিচের শিশুদেরকে এই টিকা দেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট