1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মুফতি আবুল হাসান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা মুফতি আবুল হাসান তাঁর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। মুফতি আবুল হাসানের পক্ষে জকিগঞ্জ-কানাইঘাট দুই উপজেলার নেতাকর্মীরা ফরম সংগ্রহের দায়িত্ব পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা আব্দুস ছালাম, ছাত্র মজলিসের সাবেক সেক্রটারী জেনারেল হাফিজ মাওলানা খালেদ আহমদ, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শায়খ আব্দুল মুছাব্বির, সহ সভাপতি মাওঃ ফরিদ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আলাউদ্দীন তাপাদার, সহ সেক্রটারী হাফিজ আব্দুল হালিম, মাওলানা আব্দুল করিম, কানাইঘাট উপজেলা সভাপতি আমানুর রহমান চৌধুরী, সহ সভাপতি আহমদুর রহমান, সেক্রেটারি মাওলানা আমীমুল ইহসান শামীম, জকিগঞ্জ পৌরসভা সভাপতি মাওলানা আব্দুস সালাম, সেক্রটারী মাওলানা জুবায়ের আহমদ, কানাইঘাট পৌরসভা সভাপতি আব্দুর রাহমান, যুব মজলিস সিলেট জেলা সহ সভাপতি খায়রুল ইসলামসহ জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা খেলাফত মজলিস ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মাওলানা মুফতি আবুল হাসান খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উপদেষ্টা ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া, সিলেট-এর সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এবং লামারগ্রাম টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীস হিসেবে দায়িত্বরত আছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ৮ দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সিলেট-৫ আসনে আলোচনার শীর্ষে রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট