1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ

সিলেট-৫ আসনে জামায়াত প্রার্থী আনওয়ার হোসাইন খানের মনোনয়ন পত্র সংগ্রহ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট জেলা শাখার নায়বে আমির হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান। বুধবার (২৪ ডিসেম্বর) কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান শাকিলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার শাখার অধ্যাপক আব্দুর রহীম, কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট পৌরসভা শাখার সভাপতি মাস্টার ফয়সাল আহমদ, সিলেট জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মারুফ আহমদ ও জামায়াত নেতা মাওলানা মাসুক আহমদসহ সহ জেলা উপজেলা ও পৌর শাখা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়ন পত্র সংগ্রহ শেষে মাওলানা হাফিজ আনওয়ার হোসাইন খান বলেন, ‘জকিগঞ্জ-কানাইঘাট হচ্ছে ইসলাম পন্থীদের একটি উর্বর আসন। এখান থেকে সময়ে সময়ে অনেক আলেম নির্বাচিত হয়েছেন। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনেও এর ব্যতিক্রম হবেনা।
তিনি আরও বলেন- দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন। সিলেট-৫ আসনের মানুষ ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবে বলে আমি আশাবাদী।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট