জকিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির ২০২৫ সালের শেষ মাসিক সভা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের সঞ্চালনায় সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনানো হয়। সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় বিশেষ ভাবে মাদক নিয়ন্ত্রণ, অবৈধ যানবাহন চলাচল, সীমান্ত এলাকার সমস্যা, শেওলা-জকিগঞ্জ সড়ক সংস্কার, নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি উঠে আসে। সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মামুন রশীদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, গণঅধিকার পরিষদের সমন্বয়ক নূরুল হুদা লস্কর, এনসিপি নেতা সাব্বির আহমদ, ছাত্র প্রতিনিধি আবু ওমর জুবের ও ওয়াসিম আকরামসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে রাত ১১টার পর ঔষধের দোকান ব্যতীত উপজেলার সকল বাজারের দোকানপাট বন্ধ রাখার প্রস্তাব দেন। এ প্রস্তাবের পক্ষে উপস্থিত আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে মত দেন।
Leave a Reply