সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, সুষ্ঠু সমাজ ও রাষ্ট্রে শান্তি বজায় রাখতে এবং অপরাধ প্রবণতা কমাতে আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ ভূমিকা এবং নাগরিকদের আইন মেনে চলার প্রবণতা অপরিহার্য, যা সামাজিক স্থিতিশীলতা ও আইনের শাসন নিশ্চিত করে। জাতি, ধর্ম, বর্ণ বা পদ-পদবী নির্বিশেষে সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হতে হবে। সরকার থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত আইন মেনে চলা বাধ্যতামূলক। আইন প্রয়োগকারী সংস্থাকে নিরপেক্ষভাবে অপরাধ প্রতিরোধ ও সনাক্তকরণ করতে হবে। সমাজ ও রাষ্ট্রের শান্তির স্বার্থে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আইন মেনে চলা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তাই সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের সবাইকে হতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফেব্রুয়ারি মাসের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের পরিচালনায় সভার শুরুতে গত সভার কার্যবিবরণী পাঠ ও গৃহীত সিদ্ধান্তর অগ্রগতির পর্যালোচনা শেষে তা অনুমোদন করা হয়। সভায় জকিগঞ্জের আলোচিত ব্যবসায়ী নুমান হত্যা মামলা সর্বশেষ অবস্থা, অবৈধ টমটম ও মাটি বোঝাই ট্রক্টর চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরী, চুরি, ডাকাতি ও মাদক নির্মূল এবং নদী ভাঙন রোধ নিয়ে ব্যাপক আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, খলাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হক, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আহমদ. কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মোমিন, উপজেলা প্রকৌশলী এস.এম.মজিবর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাস, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল বারেক, পল্লী বিদ্যুৎ জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ছরওয়ার জাহান, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রহমত আলী হেলালী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর কমান্ডার মোঃ ফজলুর রহমান, বিজিবি জকিগঞ্জ-এর মানিকপুর ক্যাম্প কমান্ডার শাহ্ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফখর উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) মৌলুদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) অলিউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসের ইউএলও ডা. আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সজল এস.চক্রবর্তী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাম্মৎ বিউটি আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম আউলিয়া, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা তথ্য আপা জাকিয়া জোহরা, উপজেলা মহিলা অফিসের প্রশিক্ষক মোঃ দেলওয়ার হোসেন, প্রধান শিক্ষক ফেরদৌস আলম, সহকারী শিক্ষক প্রদীপ কুমার পাল, ইসলামী ফাউন্ডেশনের মোহাম্মদ সেলিম আহমদ, উপজেলা জমিয়তের কেএম মামুন, শিক্ষক জুলহাস সুজন, উপজেলা যুব মজলিসের সভাপতি আহমদুল্লাহ গুলজার, উপজেলা খেলাফত মজলিসের বায়তুলমাল সম্পাদক মোঃ জাকির হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু ওমর জুবের প্রমূখ।
Leave a Reply