1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন

জকিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬’। এরই ধারাবাহিকতায় সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে এবং জকিগঞ্জ চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির ব্যবস্থাপনায় উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এবার দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ।’

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শেষে জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জকিগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ইবরাহীম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল মুমিন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাওসার রশিদ বাহার ও লিগ্যাল এইড আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, ওসি (তদন্ত) সুজন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জকিগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, মহিলা বিষয়ক অধিদফতরের প্রশিক্ষক দেলোয়ার হোসেন, আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন ও অ্যাডভোকেট মঈন উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলী এবং গীতা পাঠ করেন সঞ্জীত চক্রবর্তী পান্না।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জকিগঞ্জ চৌকি আদালতের পেশকার মো: তাজুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিচার পাওয়া প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার হলেও নানা জটিলতা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এ প্রেক্ষাপটে দরিদ্র ও অসহায় মানুষের জন্য সহজ বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারা আরো বলেন, লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনগত পরামর্শ, মামলা পরিচালনায় সহায়তা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সেবা প্রদান করা হচ্ছে, যা বিচারপ্রাপ্তি সহজ করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট