1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

জকিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (২২) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার কসকনকপুর ইউনিয়নের লক্ষ্মীরায়েরচক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়িতে আইপিএসের সংযোগ লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন জাহিদুল। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত সোনাসার রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণের পরামর্শ দেন। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার কসকনকপুর ইউনিয়নের লক্ষ্মীরায়েরচক গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি এলাকায় একজন পরোপকারী ও উদীয়মান সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি মুন্সিবাজার সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিলের সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্বজনরা জানান, জাহিদুল ইসলামের বিদেশে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। সম্প্রতি তার ভিসা হাতে আসে এবং কয়েক দিনের মধ্যেই তার বিদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট