1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
এবার বিয়ানীবাজারকে হারিয়ে সেমিফাইনালে জকিগঞ্জ জকিগঞ্জ সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মহিষ জব্দ জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

জকিগঞ্জ সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মহিষ জব্দ

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১২টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৬ মে) সকাল ছয়টার দিকে উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায় জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবির উত্তরকুল বিওপির টহল দল সুবেদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত মেইন পিলার ১৩৫৪ ৪ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারঠাকুরী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১২টি মহিষ জব্দ করা হয়।

জব্দ করা মহিষগুলোর আনুমানিক মূল্য ১৪ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির দাবি মহিষগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল। তবে অভিযানের সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট