1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ আটক-১

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ মোঃ আবুল কালাম (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

আটক মোঃ আবুল কালাম জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খাসেরা গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার খাসেরা এলাকার বাংলা বাড়ি গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়। আটক মোঃ আবুল কালামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জকিগঞ্জ থানার মামলা নং ১৫, তারিখ-৩০ জুন-২০২৬ খ্রিস্টাব্দ। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ, জকিগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জকিগঞ্জ থানা পুলিশ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে জকিগঞ্জ থানা পুলিশ মাদকসহ একজনকে আটক করেছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট