1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

আমলশীদ মানবকল্যাণ সোসাইটির নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

মুন্না আহমদ
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ মানবকল্যাণ সোসাইটির নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে স্থানীয় আমলশীদ বাসস্টেশনস্থ সোসাইটির কার্যালয়ে ১৬ জন নতুন সদস্যের আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে শপথ বাক্য পাঠ করানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম মজনু, আমলশীদ মানবকল্যাণ সোসাইটির সভাপতি মোঃ হিফজুর রাসুল খাঁন মাসুম, সহ-সভাপতি মিনহাজ উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ, স্থায়ী কমিটির অন্যতম সদস্য গোলজার হোসেন, কোষাধ্যক্ষ শাহরিয়ার মাহমুদ, তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মোঃ এমদাদুর রহমান খান, সমাজকল্যাণ সম্পাদক সুহেল আহমদ ও অফিস সম্পাদক লায়েক আহমদ শিপনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমলশীদ মানবকল্যাণ সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক উন্নয়ন, শিক্ষা সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ঐক্যের ভিত্তিতে কাজ করে আসছে। নতুন সদস্যদের যোগদান সোসাইটির কার্যক্রমকে আরও বেগবান করবে। সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে গ্রামের সার্বিক কল্যাণ ও মানবসেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করা হবে। অনুষ্ঠানের শেষে নতুন সদস্যদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার জন্য শুভকামনা জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট