1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জে আজকাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

জকিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের অন্তর্গত খলাছড়া এলাকায় আজকাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) রাতে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলায় জীবান জুটী ও কাওছার জুটী দুই প্রতিদ্বন্দ্বী দল হাড্ডাহাড্ডি লড়াই করে। শেষ পর্যন্ত জীবান জুটীর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ও শুভেচ্ছা উপহার তুলে দেন সংস্থার প্রতিষ্টাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা কয়েছ আহমদ, উপদেষ্টা বাছিত আহমদ, মোস্তাক আহমদ, সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক সাইফুর রহমান ছালেক, সিনিয়র সহ সভাপতি হোসেন আহমদ রানা, সহ সভাপতি শরিফ আহমদ, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, অর্থ সম্পাদক জামিল আহমদ, ম্যাচ রেফারি আফজল হোসেন ও জামাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আজকাল সমাজ কল্যাণ সংস্থা শুধু সামাজিক সেবায় নয়, যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে গড়ে তোলার প্রতিও অঙ্গীকারবদ্ধ।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট