ছাত্র জমিয়ত বাংলাদেশ, জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) জকিগঞ্জের সোনার বাংলা কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল ও কর্মীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি কাজী ফাহাদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির বিন কাদির ও মাদরাসা বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে জকিগঞ্জ উপজেলার আওতাধীন প্রতিটি ইউনিয়ন শাখার প্রতিনিধিগণ বিগত এক বছরের সাংগঠনিক কার্যক্রমের রিপোর্ট পেশ করেন। এ সময় দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক ভিত্তি সুদৃঢ়করণ, সদস্য বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ এবং আগামী এক বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও সুপারিশও উপস্থাপন করা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা এনামুল হাসান নাইম। তিনি তাঁর বক্তব্যে আদর্শিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ একটি সচেতন ছাত্রসমাজ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইসলামী আন্দোলনের কর্মীদের মাঝে আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা, ত্যাগ ও দায়িত্ববোধের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সভাপতি ছাত্রনেতা কাউসার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের সাবেক প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুদ্দিন জাকারিয়া, প্রশিক্ষণ সম্পাদক প্রভাষক মাওলানা মামুনুর রশীদ, সিলেট জেলা শ্রমিক জমিয়তের সভাপতি মাওলানা রুহুল আমিন, ছাত্র জমিয়ত সিলেট মহানগরের সভাপতি মাওলানা জমীল আহমদ, সাধারণ সম্পাদক আবু হানিফ, যুব জমিয়ত জকিগঞ্জ পৌর শাখার সভাপতি হুসাইন আহমদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন: ছাত্র জমিয়ত আদর্শিক, নৈতিক ও দেশপ্রেমিক ছাত্রসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব তৈরির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনয়নে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা সংগঠনের সকল স্তরের কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও দায়িত্বশীলতা বৃদ্ধির পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনের শেষপর্যায়ে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply