1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে আরোহী সংগীত একাডেমি’র বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা’ ফাহিম আল চৌধুরীর বহুমুখী সমাজসেবার অজানা উপাখ্যান 

এগারো দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হেরে গেলেন জকিগঞ্জের প্রবাস ফেরত লায়েক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

জকিগঞ্জ উপজেলার শাহবাগের পশ্চিমে নিজগ্রাম গেইটের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এগারো দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ওই এলাকার মহিদপুর গ্রামের প্রবাস ফেরত ও ব্যবসায়ী মোঃ লায়েক আহমদ নয়ন (৩২)।
তিনি রোববার (১৭ মার্চ) বেলা ১ ঘটিকার দিকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে মারা যান।
তার মৃত্যুর বিষয়টি জকিগঞ্জ সংবাদকে নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহান আহমদ তালুকদার।
জানা যায়, গত ৬ মার্চ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শাহবাগ মহিদপুরস্থ বাড়ি থেকে শাহগলী বাসষ্টেশনে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের নিজগ্রাম যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। ওইদিন তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ এগারো দিন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ মৃত্যুর কাছে হার মানলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেন তালুকদারের ছেলে প্রবাস ফেরত মোঃ লায়েক আহমদ নয়ন ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরে কিছু দিনের জন্য স্থানীয় শাহগলি বাসষ্টেশনে মেসার্স লায়েক থাই এস এস এন্ড ওয়ার্কশপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। ঘটনার দিন তিনি বাড়ি থেকে সিলেট-জকিগঞ্জ সড়ক দিয়ে শাহগলি যাওয়ার পথে নিজগ্রাম গেইটের সামনে আসামাত্র ফাঁড়ি পথে আসা একটি টমটমের সাথে ধাক্কা লেগে একটি গাছে পড়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন লায়েক আহমদ। এরপর থেকে তিনি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)-তে চিকিৎসাধীন ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট