1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জে এসএসসি ফলপ্রার্থীর মর্মান্তিক মৃত্যু

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল গ্রামে এবারের এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ওয়াহিদুজ্জামান শাওন (১৭) মর্মান্তিকভাবে মৃত্যু বরণ করেছেন।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় নিজ বাড়িতে আইপিএসের ব্যাটারীর ভিতরে ঢুকে পড়া একটি সাপ বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত কিশোর ওয়াহিদুজ্জামান শাওন পশ্চিম লোহার মহল গ্রামের আতাউর রহমান মুহরীর (আতাই মরীব)-এর ছেলে।
জানা যায়, শাওনের ঘরের আইপিএসের ব্যাটারির ভেতরে একটি সাপ ঢুকে পড়ে। সাপটি বের করতে গিয়ে অসাবধানতাবশত ব্যাটারির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শাওন।
পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে জকিগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছিলো। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট