1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান

খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম– মোঃ আব্দুল হালিম

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সহ সভাপতি ও বারাকা গ্রুপ ইউকের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম বলেছেন, খেলাধুলা মনে আনন্দ দেয়, খারাপ কাজ থেকে দুরে রাখে। লেখাপড়ার পাশাপাশি গুরুত্বের সাথে খেলাধুলা করা দরকার। শারীরিকভাবে অসুস্থ থাকলে দেহ মন ভালো থাকে। খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম।

তিনি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দ গ্রামের হান্নানিয়া ট্রাস্ট সংলগ্ন মাঠে হাইদ্রাবন্দ প্রিমিয়ার লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এলাকার প্রবীণ মুরব্বী ও সাবেক ক্রীড়া সংগঠক মোস্তফা আহমদ মস্তু কমান্ডারের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক নাইম উদ্দিন কাওছার ইমরানের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ আবু সুফিয়ান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, সদস্য আবু বকর মোঃ ফয়ছল।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইদ্রাবন্দ গ্রামের প্রবীণ মুরব্বী মোহাম্মদ মুসলেহ উদ্দিন, মোঃ আব্দুর রহীম মাস্টার, মোঃ আব্দুল আহাদ, মোঃ আতিকুর রহমান, রফিকুল আলম কাজল, মোঃ আব্দুর রউফ শিবলু, শামীম আহমদ, খেলোয়াড় দলের অধিনায়ক মোঃ উবায়দুল হক, আবিদুল ইসলাম নাসিম ও রুবেল আহমদ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট