1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জে সাদিরখাল প্রিমিয়ার লীগের সপ্তম আসর সম্পন্ন

জকিগঞ্জ এস.টিভি রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত গোটারগ্রাম কমিউনিটি ক্লিনিক-এর পশ্চিমে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সাদিরখাল প্রিমিয়ার লীগের ৭ম আসর সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারী) বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। সাদিরখাল ইউনাইটেড এস.সি’র সভাপতি মনজুর ইসলাম লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাদিরখাল ইউনাইটেড-এর পৃষ্ঠপোষক কামিল আহমদ তাপাদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ-এর সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শামীম আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান কমরু, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল গফুর, জকিগঞ্জ প্রেসক্লাবে-এর যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, আওয়ামী লীগ নেতা আব্দুছ ছালাম, যুবলীগ নেতা শাকিল আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুছ ছোবহান ও জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আহমদ হোসাইন তানিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সাদিরখাল প্রিমিয়ার লীগ সপ্তম আসরের চ্যাম্পিয়ন সাদিরখাল রয়েলস্-কে পঞ্চাশ হাজার টাকা ও রানার্সআপ সাদিরখাল আদর্শ-কে ত্রিশ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট