1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কলেজ ক্যম্পাসে টিকটক ভিডিও ধারণ:বহিষ্কার আদেশ জারি করলো জকিগঞ্জ সরকারি কলেজ এবার বিয়ানীবাজারকে হারিয়ে সেমিফাইনালে জকিগঞ্জ জকিগঞ্জ সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মহিষ জব্দ জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১

এবার বিয়ানীবাজারকে হারিয়ে সেমিফাইনালে জকিগঞ্জ

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগের জেলা পর্যায়ের খেলায় বিয়ানীবাজার উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে জকিগঞ্জ উপজেলার প্রতিনিধি দল গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া ম্যাচে জকিগঞ্জের গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিয়ানীবাজার উপজেলার সিলেটিপাড়া ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের টানা ২০ মিনিটের খেলায় কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পরে টাইব্রেকারে ১-০ গোলে জয় নিশ্চিত করে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা। রুদ্ধশ্বাস এই জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে খেলোয়াড়, শিক্ষক, অভিভাবক ও জকিগঞ্জের ক্রীড়াপ্রেমীদের মাঝে।

জেলা পর্যায়ের এই আসরে টানা সাফল্যে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে জকিগঞ্জ দল। সংশ্লিষ্টরা জানান, সেমিফাইনাল ম্যাচেও ভালো খেলায় ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।

গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন সাফল্যে জকিগঞ্জবাসী আশাবাদী, জেলার এই প্রতিযোগিতায় আরও বড় অর্জন এনে উপজেলাকে গৌরবান্বিত করবে ক্ষুদে ফুটবলাররা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট