1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময়

সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্টে ২-১ গোলে হেরেছে জকিগঞ্জ

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে সিলেটে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫। জেলা প্রশাসন, সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শনিবার (১৬ আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা-আইসিটি) মো. নুরের জামান চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সচিব মো. নূর হোসেন।
শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি, নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদ, সিলেট ডিএফএ’র কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, কার্যনির্বাহী সদস্য রাফায়াত মালীক রাফী, মহিউদ্দিন রাসেল ও আজিজুর রহমান মিটনসহ সাবেক কৃতি ক্রীড়াবিদ ও ফুটবল কোচরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
টুর্নামেন্টে সিলেট জেলার ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থা ও সিটি করপোরেশনের দলসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল ২-১ গোলে জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলকে পরাজিত করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট