1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জের বীরশ্রীতে রয়্যাল চ্যালেঞ্জার্স টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সানজিদা লিপা
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামে রয়্যাল চ্যালেঞ্জার্স টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার (৬ মার্চ) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। এতে বারহালের নিহাল স্পোটিং ক্লাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বীরশ্রী মুখোমুখি হয়। চ্যাম্পিয়ন হয় নিহাল স্পোটিং ক্লাব।
ফাইনাল খেলা শেষে ২নং বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং বীরশ্রী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছাত্তার। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ২নং বীরশ্রী ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ড সদস্য এমাদ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বীরশ্রী ইউনিয়ন-এর ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল, ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল, কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবিদ হাসান ও সালাউদ্দীন ইউসুফ, বীরশ্রী কিং স্টার-এর চেয়ারম্যান ডা. কায়েছ আহমেদ চৌধুরী।
খেলায় অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেন জাহেদ চৌধুরী ও গাউছুল আলম। স্কোর বোর্ডে দায়িত্ব পালন করেন জাবের আহমেদ চৌধুরী ও চমৎকার ধারাভাষ্য করেন জুয়েল সিদ্দিকী। ফাইনালে নান্দনিক ব্যাটিং-এর মাধ্যমে ৫২ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন নাহিদ আহমেদ। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে প্রাইজমানি ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে আয়োজকরা অতিথিবৃন্দকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট