1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময়

জকিগঞ্জের চৌধুরী বাজার প্রবাসী পরিষদের বৃত্তির প্রস্তুতি সম্পন্ন: ২২ ডিসেম্বর পরীক্ষা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নব‍্যাপী দ্বিতীয়বারের মতো প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বৃত্তির আয়োজন করেছে চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল‍্যাণ পরিষদ। হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের আদলে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় ৩নং কাজলসার ইউনিয়নের সকল সরকার প্রাথমিক বিদ‍্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা, কওমী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আগামী ২২শে ডিসেম্বর চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল‍্যাণ পরিষদের সভাপতি ময়জুল হক তালুকদার। তিনি জানান, চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল‍্যাণ পরিষদ কর্তৃক দ্বিতীয়বারের মতো আয়োজিত মেধা বৃত্তি সফলের লক্ষ্যে ব‍্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ৩নং কাজলসার ইউনিয়নের প্রতিটি প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন পরিষদের বাংলাদেশে থাকা বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ। ইনশাআল্লাহ আমরা বিগত বছরের চেয়েও আরোও সুন্দরভাবে এবারের বৃত্তি পরীক্ষা নেয়ার যাবতীয় প্রস্তুতি নিয়েছি। তিনি চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল‍্যাণ পরিষদ-এর এবারের মেধা বৃত্তি সফলে সকল মহলের সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট