1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা

জকিগঞ্জের লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকায় লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজে মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান ও স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জুলকারনাইন লস্করের সভাপতিত্বে বর্ণাঢ্য এ অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোঃ এমদাদুর রহমান।
লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের অধ‍্যক্ষ ছালিক আহমদ চৌধুরী’র স্বাগত বক্তব্যে সূচীত এ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির অন‍্যতম সদস্য ও সিলেট জেলা পরিষদ-এর প‍্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, সাবেক ইউপি সদস্য সেলিম চৌধুরী।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্ণিং বডির অন‍্যতম সদস্য সিরাজুল ইসলাম তাপাদার সেলিম, মঈন উদ্দিন অর রশীদ, জামাল আহমদ ও আছিয়া বেগম।
এছাড়াও শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক আব্দুল বাতিন চৌধুরী, শিক্ষক শরীফ আহমদ চৌধুরী, শিক্ষিক হোসনে আরা বেগম সুমী ও নবম শ্রেণীর শিক্ষার্থী সায়েম ইবনে ছালিক।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট