1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা

জকিগঞ্জে ভারতীয় চিনির চালানসহ দুই চোরাকারবারি আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ৭৬০ কেজি ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত ২টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, কানাইঘাট উপজেলার ডালাইরচর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মিজান আহমদ (২০) ও একই উপজেলার বিরদল (সোনাপুর) গ্রামের আব্দুল মোতালিবের ছেলে কামরান আহমদ (২২)।
পুলিশ জানায়, শনিবার (১৩ মে) দিবাগত রাতে এসআই এমবিএম জহিরুল ইসলাম ও এএসআই আমির খসরুর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন-এর কোনাগ্রামের বাবুর খাল নামক ব্রিজের পাশে জকিগঞ্জ-সিলেট সড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে দুইটি অটোরিকশা বোঝাই ১৬ বস্তায় মোট ৭৬০ কেজি ভারতীয় চিনিসহ তাদের আটক করে।
উদ্ধার হওয়া ভারতীয় চিনিগুলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ডের বস্তায় মোড়ানো ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন, জকিগঞ্জ থানার মিডিয়া কর্মকর্তা এসআই মুফিদুল হক সজল।
তিনি জানান, চক্রটি বাংলাদেশি বস্তায় অবৈধভাবে আনা ভারতীয় চিনি দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিতো। জকিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক আসামিদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট