1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
  7. dev1908@zakiganjsangbad.com : zakiganjsangbad_dev1908 :
  8. editora9a2@zakiganjsangbad.com : zakiganjsangbad_editora9a2 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

ভুল উত্তরাধিকারী সনদের দায়ে বীরশ্রী ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ভূল ও মিথ্যা তথ্যের ভিত্তিতে উত্তরাধিকারী সনদ প্রদানের দায়ে ​জালিয়াতি মামলায় অভিযুক্ত হয়ে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার ও ৪নং ওয়ার্ড সদস্য এমাদ উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) চেয়ারম্যান ও মেম্বার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিজ্ঞ বিচারক ইবরাহীম সরকার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট কাওছার রশীদ বাহার ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোয়াজ্জেম হোসেন।

জানা যায়, জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত পীরনগর গ্রামের প্রবাসী সুহেল আহমদ চৌধুরী’র পরিবারের মধ্যে সম্পদ ও উত্তরাধিকার বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এই মামলার সৃষ্টি। অভিযোগ ওঠে, বিরোধের এক পক্ষ ভুল তথ্য উপস্থাপন করে চেয়ারম্যানের কাছ থেকে উত্তরাধিকার সনদ গ্রহণ করেছিল। পরবর্তীতে, প্রকৃত তথ্য যাচাইয়ের ভিত্তিতে পূর্বের ইস্যুকৃত সনদটি বাতিল করে নতুন সনদ প্রদান করা হয়।
এ বিষয়ে ​চেয়ারম্যান আব্দুস ছাত্তারের ফুফাতো ভাই সাবেক ইউপি সদস্য আতাউর রহমান বলেন, একটি পক্ষ চেয়ারম্যান সাহেবের সরলতার সুযোগে তাকে পরিকল্পিতভাবে ফাসিয়েছে। মূলত রাজনৈতিক বিরোধের কারণে তিনি এই ‘ষড়যন্ত্রের শিকার’ হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট