1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট

জকিগঞ্জে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় পলাতক রাব্বি গ্রেফতার

আহসান হাবীব লায়েক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

জকিগঞ্জের চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই মামলার অন্যতম পলাতক আসামী রাব্বি হোসেনকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। সোমবার গভীর রাতে এসএমপি পুলিশের সহযোগিতায় জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বি হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাব্বি হোসেন সিলেট সদর কোতোয়ালী থানার আখালিয়া এলাকার ৯নং ওয়ার্ডের ৩নং ব্লকের নিহারিপাড়া এলাকার রাশেদ আহমদের ছেলে।
আটকের সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানা’র পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, সোমবার রাতে আখালিয়া এলাকা হতে রাব্বি হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।এ বিষয়ে জকিগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন বলেন, সিএনজি ছিনতাইয়ের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে জকিগঞ্জ থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
পলাতক আসামীকে গ্রেফতারের নিমিত্ত পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে, গত রোববার (৫ সেপ্টেম্বর) সিলেট থেকে যাত্রী সেজে সিএনজি ভাড়া করে জকিগঞ্জে এসে চালকের গলায় ছুরি ধরে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ। এসময় রাব্বি হোসেনসহ আরও এক ছিনতাইকারী সদস্য পালিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট